Showing posts with label hay hay. Show all posts
Showing posts with label hay hay. Show all posts

Sunday, September 12, 2010

আমার মনের হাউশ

আমার নাটাই কাটা ঘুড়ির পানে

চেয়ে থাকতে থাকতে জলে ভরে যায় ঈশ্বরের চোখ
কত সুস্বাদু শৈশব ফেলে আজো নিয়ে বসে আছি
পুরোনো জঞ্জাল ।

দেবদূতেরা খাতা কলম ফেলে
সাবান পানির বুদবুদে ছিলিম ছিলিম নেশা করে
আর আমি বসে ঠায়, তোমার কিনারায়
প্রভূ জল কে চল।

তেড়িয়া কিসিমের বালকের চক্ষু
এড়িয়ে ঘোরাঘুরি করতে থাকা বুড়ো রুই
এর ঘিলুতে সঁপে দিয়ে সভ্যতা
এসো জলকেলি তে মত্ত হই।

অপুর ছুঁড়ে দেওয়া পুঁতির মালাটা
অত্যাশ্চর্ায জীবনমুখীতায় ঝুলে রইল মাঝ পুকুরে
পানাদের দল সশব্দে বলি উঠে
ও দূগ্গা বেলা যে হয়ে গেল চারটে খাবি নে।
আমি নোনা জলের মাঝে
কি এক অপরুপ মাছের খোঁজে
চিৎকারে চিৎকারে খুঁজি নীরব
বন্দর।